সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির কমলগঞ্জে দাদা-দাদির কবর জিয়ারতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত শমশেরনগরে পেট্রোলের দোকানে মাপে কম, ভ্রাম্যমান আদালতের জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩ মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা, যা জানা গেলো কফিনবন্দি হয়ে ফিরলেন দুবাইয়ে বোমায় নিহত আলী ঈদ সামনে রেখে জামালগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু
advertisement
জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল আমরা জানতে পেরেছি, কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে।’

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীহাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরো বলেন, ‘কলকাতার উপকমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। কারণ আমাদের কাছে যে তথ্য আছে, তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাক্সেস পাওয়ামাত্রই আমরা সামনের দিকে এগোতে পারব। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এ আসামিরা শনাক্ত হয়, তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দিদেরকে ফেরত আনার ব্যবস্থা করব।’

কতদিনের মাঝে ফেরানো সম্ভব, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। তবে তিনি ব্যাখ্যা করে বলেছেন, এই কনস্যুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশের কর্মকর্তারা বন্দিদের পরিচয় যাচাই করতে পারবে।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোড ধরে রিকশা করে যাওয়ার সময় গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত

আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

কমলগঞ্জে দাদা-দাদির কবর জিয়ারতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শমশেরনগরে পেট্রোলের দোকানে মাপে কম, ভ্রাম্যমান আদালতের জরিমানা

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা, যা জানা গেলো

কফিনবন্দি হয়ে ফিরলেন দুবাইয়ে বোমায় নিহত আলী

ঈদ সামনে রেখে জামালগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু