মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

পরিবর্তন আনতে যে সময়, আশা করি জনগণ সেটা মঞ্জুর করবে: বাণিজ্যমন্ত্রী

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে গুণগত পরিবর্তন দেখানোর জন্য যে সময় লাগবে, সে সময়টা জনগণ মঞ্জুর করবেন বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে সোমবার দুপুরে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী।

রোজার এক সপ্তাহ আগে মুরগি, লেবুর দাম কয়েক গুণ বেড়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন,  এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে। কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সে সময়টা আপনি মঞ্জুর করবে।

টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করা হয় সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে উল্লেখ করে তিনি বলেন, যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য টিসিবির মাধ্যমে। সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে। আমি আপনাকে বলতে পারব কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় ১৫-২০ টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না। স্ট্যাটিস্টিক স্পিক্স ফর ইটসেলফ।

সম্প্রতি অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর ব্যবসায়ীর চড়াও হওয়া এবং হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে।

এই সম্পর্কিত আরো