মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির - শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর - শান্তি বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে
advertisement
জাতীয়

মেডিসিন নিতে পারছেন খালেদা জিয়া, অবস্থা ‘স্টেবল’

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্টেবল’ (অপরিবর্তিত) রয়েছে। তবে, গত কয়েক দিন ধরে তাকে দেওয়া ওষুধ তিনি নিতে পারছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত কয়েক দিন তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন, যা একটি ইতিবাচক দিক। চিকিৎসকদল তার সুস্থতার ব্যাপারে আশাবাদী। 

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তারও তার অবস্থা আগের মতোই বলে জানান।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এখন দেশে থাকায় হাসপাতালে গিয়ে তার চিকিৎসার নিবিড় তদারকি করছেন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত শনিবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিদেশ যাত্রা শারীরিকভাবে দীর্ঘ ভ্রমণের ধকল নেওয়ার সামর্থ্যের ওপর নির্ভর করছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সব প্রস্তুতি সত্ত্বেও মেডিক্যাল বোর্ড এখনই তাকে বিমানযাত্রার উপযুক্ত মনে করছেন না।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ ১৫ দিন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতে।

এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা।

এই সম্পর্কিত আরো

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন

চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর শান্তি বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে