বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি: শ্রমমন্ত্রী জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নারীসহ আহত ২ ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

জাতিসংঘে আ.লীগের চিঠিতে কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়-এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তবে জাতিসংঘে পাঠানো দলটির এমন চিঠিতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়-এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে আহ্বান জানায় আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনে সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করা এবং যে কোনো নির্বাচনি সম্পৃক্ততার মূল ভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়। এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু

শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি: শ্রমমন্ত্রী

জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নারীসহ আহত ২

ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ

যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী