বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ  রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
advertisement
জাতীয়

রঙ মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘মথ’ নামে ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছে। টারটাজাইন রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং ওই রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিতভাবে কোনও রঙ খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এমন রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ। সব খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।

সর্বসাধারণকে ‘মুগ’ ডাল কেনার সময় মুগ ডালের বিশুদ্ধতা এবং ওই ডালে রঙ মিশ্রিত করা হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে ডাল কেনার জন্য পরামর্শ দেওয়া হলো।

এই সম্পর্কিত আরো

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ

 রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ