বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ  রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
advertisement
জাতীয়

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) থেকে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

বিটিআরসি সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।

সংস্থাটি গত ৩০ জুলাই জানিয়েছিল, একজন নাগরিকের নামে ১০টির বেশি সিম রাখা যাবে না এবং নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধ করা শুরু হবে। গ্রাহকরা চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে সিম ডি-রেজিস্ট্রার করতে পারবেন। এর আগে একজন নাগরিক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, শনিবার (১ নভেম্বর) থেকে অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, যেখানে প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ, এবং ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।    

বিটিআরসি জানিয়েছে, সিম ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রতারণা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

এ প্রসঙ্গে জানা গেছে, সিম বন্ধ করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে। এর ফলে বন্ধ হয়ে যেতে পারে একজন গ্রাহকের এনআইডি দিয়ে নিবন্ধিত গুরুত্বপূর্ণ সিমও।

এই সম্পর্কিত আরো

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ

 রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ