বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ  রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

‘রিটার্নিং কর্মকর্তা আসনের সব সেন্টার বাতিল করতে পারবেন’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এবার আরপিওতেও সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার আইনি ক্ষমতা রয়েছে, তিনি যদি যৌক্তিক মনে করেন কোনো একটি আসনের সব সেন্টার বাতিল করে দিতে পারবেন। তার অর্থ এই না যেনতেনভাবে একটি আসনের নির্বাচন বাতিল করে দেবে। 

শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে পোস্টার থাকবে না, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। সেই ক্ষমতাটা কী? প্রিসাইডিং অফিসার যদি বলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে- আমি সেন্টারের ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম। আমরা সেটা গ্রহণ করব।

সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে- এ নির্বাচনের পেছনে প্রত্যেকটি টাকা সাধারণ খেটেখাওয়া মানুষের টাকা। এ নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় হবে, সেটার অপব্যবহার যাতে না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

কুয়াকাটা পর্যটন কেন্দ্রের কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এ কর্মশালার আয়োজন করে।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ প্রমুখ। 

কর্মশালায় পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকি, রাঙ্গাবালীসহ আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

এই সম্পর্কিত আরো

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ

 রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত