বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত ফলাফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।

ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত