বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

নারীদের যৌন হয়রানির অভিযোগ: বিক্ষোভের পর বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নারীদের নিয়ে 'চরম কুরুচিপূর্ণ' মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১ ব্যাচের এই শিক্ষার্থীর ছাত্রত্বও সাময়িকভাবে বাতিল করেছে বুয়েট প্রশাসন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী বলেন, 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে বুয়েট কর্তৃপক্ষ শ্রিশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ এ ঘোষণা দেন।

এর আগে, গতকাল রাত ৯টা থেকে ছাত্রকল্যাণ পরিদপ্তরে বুয়েট প্রশাসনের বৈঠক চলাকালে বাইরে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী। একপর্যায়ে তারা অফিসের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন।

সভায় শ্রীশান্ত রায়ের পিতা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ এবং শিক্ষার্থীদের আটজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে অধ্যাপক মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে।'

তবে শিক্ষার্থীরা এ ঘোষণার পর 'ভুয়া ভুয়া' বলে প্রতিবাদ জানান এবং তার স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন।

অধ্যাপক মাসুদ বলেন, 'স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা আমার নেই। তবে উপাচার্যের নির্দেশে এই সিদ্ধান্ত জানিয়েছি।'

তিনি আরও বলেন, 'পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ছাত্ররা চাইলে মামলা করতে পারে। কিন্তু তোমাদের অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ইইই বিভাগের ২০২০ ব্যাচের এক শিক্ষার্থী জানান, 'আমরা ২০ ব্যাচের সাতজন ও ২১ ব্যাচের একজন প্রতিনিধি সভায় ছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সাইবার অপরাধ ও হেনস্তার মামলা দেওয়া হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল থাকবে।'

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে হলে আছেন এবং প্রশাসন তাকে নিরাপত্তা দিয়ে সেখানে রেখেছে।

রেডিটে মন্তব্যের বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ অক্টোবর) রাত থেকেই বুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা শ্রীশান্ত রায়ের বহিষ্কার ও মামলা করার দাবিতে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত