বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি বলেন, বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়। এ থেকে মুক্তির জন্য নবায়নযোগ্য জ্বালানি সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জ্বালানি উপদেষ্টা। এ প্রকল্পে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সমঝোতা অনুযায়ী কাজ করবে তারা। ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভের লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে।

সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থাপনের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে। এই প্রকল্প চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত