বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

শেখ বশির উদ্দিন

৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ

আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ বশির উদ্দিন বলেন, আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতার কারণে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের খাবার, হোটেলে থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। তারপরও অনেক কাজ একসঙ্গে চলায় দুয়েকটি বিচ্যুতি হতে পারে। আমাদের আগ্রহ ও প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমদানিকৃত যেসব পণ্য আমদানি কার্গো কমপ্লেক্সে ছিল, সেগুলোর প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।

তিনি জানান, আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত