বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত আনসারের ১৭ জন সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যসহ অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া, কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্মচারীরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আমদানি কার্গো ভবনের ২ নম্বর কুরিয়া গেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

সবশেষ তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এছাড়াও সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলোও আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী কাজ করলেও আপাতত কোনও বিমান ক্ষতিগ্রস্থের খবর পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’
 
বিমানবন্দরের সিঅ্যান্ডএফের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। আগামী কয়েক মাস হয়তো আমরা কোনও কাজই করতে পারব না।’
 শাহজালাল বিমানবন্দরে আগুনের খবরে সেখানে উৎসুক জনতা ভিড় করেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
এদিকে, আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত