শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
প্রবাস

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে নীতিগত ঐক্যমত হয়েছে।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে কলিং ভিসা প্রক্রিয়ায় সিন্ডিকেটের অভিযোগ ছিল, যা শ্রমবাজারকে জটিল করে তুলেছিল। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে।

এ সময় মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের মধ্যে এ বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সিন্ডিকেটমুক্ত প্রক্রিয়া চালু হলে কর্মীদের খরচ কমবে এবং তারা নিরাপদভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা জানান, শ্রমবাজারকে আরও গতিশীল ও কর্মীবান্ধব করতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত