মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
প্রবাস

সিলেটের কৃতি সন্তান ডা. খলিলুর রহমানকে মালয়েশিয়ায় সংবর্ধনা প্রদান

সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়াব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত মানবিক ডা. খলিলুর রহমানের মালয়েশিয়া আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাকারিয়া এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সম্মানিত সভাপতি জনাব ফয়েজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আনোয়ার হোসেন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুর রহমান রাজু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সজিদ খান, শাহজাহান আলম, মোঃ রোমান মিয়া, আমির হামজা, মাহবুবুর রহমান রাহিম, লিটন আহমদ, অলিউর রহমান, মাহবুবুর রহমান রুবেল, সুলতান রাজু, মাহফুজ, রাসেল আহমেদ, জুবায়ের, জাহান, পাভেল আহমেদ, শিবলু মিয়া, সুমন আহমদ, সাইফুল ইসলামসহ সিলেটি প্রবাসী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ডা. খলিলুর রহমানের মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে তাঁর অব্যাহত অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সিলেটিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো