অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেন। কিন্তু ২০২৬ সালের শুরুতেই সেই স্বপ্নের পথে বড় ধাক্কা আসে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়র্ক’-এর আওতায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল ১ থেকে সরাসরি লেভেল ৩-এ নামিয়ে আনে। প্রশাসনিকভাবে এটি একটি “ঝুঁকি পুনর্মূল্যায়ন” হলেও বাস্তবে এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়কে আরও কঠোর ও অনিশ্চিত করে তুলেছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য মতে, দক্ষিণ এশিয়ার কিছু দেশে ভিসা ব্যবস্থায় সততার ঘাটতি বেড়েছে। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, জাল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং অসঙ্গত তথ্যের কারণে প্রকৃত শিক্ষার্থীদের আবেদনও প্রশ্নের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় যুক্ত করা হয়েছে।
অস্টেলিয়ার হোম অ্যাফেয়ার্সে এমন নীতির জন্য বাংলাদেশের কয়েকটি অসাধু চক্রের জ্বাল জ্বলিয়াতি কাযক্রমকে দ্বায়ি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালযয়ের শিক্ষাথী তানভীর হাসান বলেন,আমি ২০২৫ সালের মাঝামাঝি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছিলেন। সব কাগজ প্রস্থুত থাকলেও নতুন নিয়ম কার্যকর হওয়ার পর তার ভিসা আবেদন স্থগিত হয়ে যায়। আগে যেসব ডকুমেন্টে আবেদন করা যেত, এখন তার দ্বিগুণ কাগজ চাওয়া হচ্ছে। ব্যাংকের টাকা কোথা থেকে এলো, কেন এলো, তার লিখিত ব্যাখ্যা দিতে হচ্ছে। মনে হচ্ছে আমরা শিক্ষার্থী নই, অপরাধী,এমন অভিমত প্রকাশ করেন তিনি।
চট্টগ্রামের আরেক শিক্ষার্থী নুসরাত জাহান জানান, নতুন নিয়মের কারণে তাকে অতিরিক্ত ইংরেজি পরীক্ষায় বসতে হয়েছে, যদিও তিনি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাষাগত শর্ত পূরণ করেছিলেন। এই বাড়িত খরচ আর মানসিক চাপ অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়। অনেকে মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে বলে মন্থব্য ওই শিক্ষার্থীর।
জানা যায়,বৃহস্পতিবার ৮ জানুয়ারী প্রকাশিত হালনাগাদ তথ্যে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। প্রশাসনিক পরিভাষায় এটি একটি “লেভেল পরিবর্তন” হলেও বাস্থব অর্থে এর প্রভাব অনেক গভীর। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ভিসা প্রক্রিয়া এখন আরও জটিল, দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত হয়ে উঠছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ভিসা ব্যবস্থায় সততার ঘাটতি ক্রমশ বেড়েছে। বিশেষ করে ভুয়া আর্থিক সক্ষমতার কাগজপত্র, জাল একাডেমিক সনদ এবং অসঙ্গত তথ্যের কারণে প্রকৃত শিক্ষার্থীদের আবেদনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় অন্তরভূক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। অ্যাসেসমেন্ট লেভেল ৩-এ অন্তরভূক্ত হওয়ার অর্থ হলো, এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় আর্থিক সামর্থ্য, তহবিলের উৎস এবং ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে অনেক বেশি কঠোর প্রমাণ দিতে হবে। আগে লেভেল ১-এর আওতায় যে ‘স্ট্রিমলাইনড’ সুবিধা ছিল, অর্থাৎ কম কাগজপত্রে দ্রুত আবেদন নিষ্পত্তির সুযোগ, তা কার্যত বিলুপ্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু ভিসা প্রক্রিয়াকেই কঠিন করবে না, বরং অনেক শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ার পরিবর্তে অন্য গন্তব্য ভাবতে বাধ্য করবে। ফলে দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার শিক্ষা খাতেও এর প্রভাব পড়তে পারে, যেখানে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে এই কঠোর অবস্থান শুধু অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ নয়। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নও অভিবাসন ও আশ্রয় নীতিতে আরও কড়া কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে বলে সূত্র জানিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইইউ সদস্য রাষ্ট্রগুলো একটি নতুন অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় চুক্তিতে পৌঁছেছে, যার মূল লক্ষ্য অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং আশ্রয় প্রক্রিয়াকে আরও কঠোর করা। এই সমন্বিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রশ্নটি আর কেবল একটি দেশের ভিসা নীতি নয়। এটি আন্তর্জাতিক শিক্ষাগমন, আস্থা সংকট এবং বৈধ শিক্ষার্থীদের কীভাবে আলাদা করে চিহ্নিত করা যায়, সেই বড় বিতর্কের অংশ।
বিশেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক তথ্য, স্বচ্ছ ডকুমেন্টেশন এবং বাস্তবসম্মত প্রস্থুতি। একই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা পরামর্শ সংস্থা ও ভিসা ব্যবস্থার ওপর নজরদারি জোরদার না হলে ভবিষ্যতে এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত আরও কঠোর হতে পারে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত তাই শুধু একটি দেশের নীতিগত পরিবর্তন নয়, বরং বৈশ্বিক অভিবাসন ব্যবস্থায় দক্ষিণ এশিয়ার অবস্থান নিয়ে নতুন করে ভাবার একটি সতর্ক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।