বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাদি হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেল পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় কেউ জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ যাবে না ‎শত্রুতার জেরে কাঁচা মরিচ ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ ‎ ৩৩ সদস্যের কমিটি গঠন - বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি সবুজ সিলেটের সংবাদে প্রশাসনের তৎপরতা: কোম্পানীগঞ্জে পুনঃস্থাপন হলো লোহার বেষ্টনী কোম্পানীগঞ্জে ওয়াকিটকি কাণ্ড - দুই যুবক কারাগারে, সাসপেন্ড ইনচার্জ- দায় নেবে কে? কানাইঘাটে ১৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
advertisement
আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত এক মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৪ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর এস এম মঈনুল করিম।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পারব।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায়  ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সকালে প্রিজনভ্যানে করে সাবেক এস আই  আমির হোসেন, কন্সটেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ৪ জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১৫ জুনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে ইন্ধন যুগিয়েছিলেন। অন্য মামলায় গ্রেফতার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

এই সম্পর্কিত আরো

হাদি হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেল

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় কেউ জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ যাবে না

‎শত্রুতার জেরে কাঁচা মরিচ ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ ‎

৩৩ সদস্যের কমিটি গঠন বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

সবুজ সিলেটের সংবাদে প্রশাসনের তৎপরতা: কোম্পানীগঞ্জে পুনঃস্থাপন হলো লোহার বেষ্টনী

কোম্পানীগঞ্জে ওয়াকিটকি কাণ্ড দুই যুবক কারাগারে, সাসপেন্ড ইনচার্জ- দায় নেবে কে?

কানাইঘাটে ১৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১