রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা
advertisement
আইন-আদালত

দুই মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে চিন্ময়কে

আইনজীবী সাইফুল হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম এসএম আলাউদ্দীন মাহমুদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্র জানায়, রোববার সকালে আইনজীবী আলিফ হত্যা ও  রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান। আদালত এ  আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়- ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময়কে গত বছরের ২৬ নভেম্বর গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়।  গত ৫ মে আদালত এ মামলায় তাকে গ্রেফতারে দেখানোর আদেশ দেন। বর্তমানে ওই আসামি জেলহাজতে আটক আছেন। হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা। গ্রেফতারের পূর্বে উক্ত আসামি চট্টগ্রামে এবং খুলনায় ইসকনপন্থিদের মহাসমাবেশ করেন।

মহাসমাবেশে ইসকনপন্থিদের উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান করে। তার বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীর ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা