সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’ শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী? ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
আইন-আদালত

ডিবি হারুনের শ্বশুরসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

অন্য দুজন হলেন ডিবি হারুনের অত্যন্ত ঘনিষ্ঠজন মো. জাহাঙ্গীর হোসেন ও হারুনের ভাই এ বি এম শাহরিয়ার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী হারুনের শ্বশুর মোহাম্মদ সোলায়মানের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচটির মধ্যে দুটি হিসাবে ৫৯ লাখ ৬২ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা রয়েছে। হারুনের অত্যন্ত ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরা তিন নম্বর সেক্টরের আবাসিক এলাকায় ৮.৬০ কাঠা জমির ওপর ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হারুনের আরেক ঘনিষ্ঠজন এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি ব্যাংক হিসাবে প্রায় ৩ লাখ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার শ্বশুর মো. সোলায়মান, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ও হারুনের ভাই এ বি এম শাহরিয়ার ডিবি হারুনের অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। তাঁদের নামে এসব সম্পদ থাকলেও মূলত এটা হারুনের বেনামে ক্রয় করা সম্পদ। তাঁরা এসব সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। এ জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

পাশাপাশি এদিনই তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।

গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়। ৬ মে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হারুন পলাতক রয়েছেন।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ

সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা

বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি

সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী?

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী