রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা
advertisement
আইন-আদালত

শেখ রেহানার স্বামীসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগের তদন্তের অংশ হিসেবে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে রয়েছেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, তাদের দুই কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

দুদক জানায়, অভিযুক্তরা ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এ প্রতিষ্ঠানের মাধ্যমে রূপপুর প্রকল্পে অর্থ লোপাট হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্তরা পরিবারসহ গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

দুদক বলছে, তারা দেশ ত্যাগ করলে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।

এ জন্যই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে আদালতের অনুমোদন সাপেক্ষে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
প্রসঙ্গত, রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্তদল গঠন করেছে দুদক।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা