সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট ১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ উদ্ধারে জটিলতা - কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও
advertisement
আইন-আদালত

ধর্ম অবমাননায় অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (৫ এপ্রিল) শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন দেন।

আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

গত বছরের নভেম্বরে মানিকগঞ্জে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

এরপর গত বছরের ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এই সম্পর্কিত আরো

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট

১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ

উদ্ধারে জটিলতা কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির

ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী

ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও