শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রথম প্রহরে বানিয়াচংয়ে শহীদ বেদীতে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শান্তিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন একুশের প্রথম প্রহরে বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি শান্তিগঞ্জে জলমহালের মাছ লুট, ক্ষতির মুখে ইজারাদার জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন - ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে সরকার একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
advertisement
চাকরি

১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যেভাবে করবেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সম্প্রতি এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ গণবিজ্ঞপ্তির আলোকে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের আবেদন শুরু হয়েছে।

রোববার (২২ জুন) দুপুর ১২টা থেকে এ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।

আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি ১ হাজার টাকা।

গত ১৬ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।

আবেদনকারীর যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে।

এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।

যেভাবে আবেদন

অনলাইনে আবেদন ফি দেওয়া–সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না।

এই সম্পর্কিত আরো

প্রথম প্রহরে বানিয়াচংয়ে শহীদ বেদীতে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা

কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শান্তিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশের প্রথম প্রহরে বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি

শান্তিগঞ্জে জলমহালের মাছ লুট, ক্ষতির মুখে ইজারাদার

জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে সরকার

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী