বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
ইসলাম

সূর্যোদয়ের সময় ফজর পড়লে নামাজ হবে?

প্রশ্ন: আমরা জানি, সূর্যোদয়ের সময় ১০-১৫ মিনিট নামাজ পড়া যায় না। জানার বিষয় হল, তা সত্ত্বেও যদি কেউ এ সময় ফজরের নামাজ পড়ে ফেলে তাহলে কি এর দ্বারা তার ফরজ আদায় হয়ে যাবে? না তা পরে আবার পড়তে হবে? অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্যোদয় হয়ে যায় তাহলে এ নামাজের কী হুকুম?

উত্তর: সূর্যোদয়ের সময় নামাজ আদায় করা নিষেধ।  এ সময় ফজরের ফরয নামাজ বা কোনো কাজা পড়াও সহিহ নয়। পড়লে তা আদায় হবে না। তাই পরে তা কাজা করে নিতে হবে। 

অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্য উদিত হয়ে যায় তবে সেটিও পরবর্তীতে কাজা করে নিতে হবে।

ফজরের সময় থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় শুরু হয়ে যাওয়ার পর সব নামাজের মতো ওই দিনের ফজরের নামাজ আদায় করাও নিষিদ্ধ হয়ে যায় এবং সূর্য পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকে। 

ওলামায়ে কেরামের মতে এ সময়ের ব্যাপ্তি ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় নিষিদ্ধ থাকে।

সূত্র: বাদায়েউস সানায়ে ১/৩২৯; আলমাবসূত, সারাখসী ১/১৫০; খিযানাতুল আকমাল ১/১৪৪; ফাতাওয়া খানিয়া ১/৩৯; রদ্দুল মুহতার ১/৩৭৩

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা