সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
advertisement
আন্তর্জাতিক

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে এবং যারা সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে।

বিবিসির অনুমান, নৌকাগুলো থেকে ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান দিয়ে আক্রমণ করা হয়। ইসরায়েল জানিয়েছে, আটককৃত সবাই নিরাপদ ও সুস্থ আছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক কর্মীদের আশোদ বন্দরে আনা হচ্ছে। এখনই আটককৃতদের ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে আরও এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।


মন্ত্রণালয় জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে ইসরায়েলে আনা হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে তবে সেটি প্রতিরোধ করা হবে। 

এই সম্পর্কিত আরো

ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ