মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটিশ রাজার হাঁস খেয়ে ফেলার অভিযোগ

রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারেজের সাম্প্রতিক করা এক মন্তব্য যুক্তরাজ্যে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেছেন, অভিবাসীরা রাজধানীর রয়্যাল পার্কস-এ সোয়ান বা রাজহাঁস ও মাছ ধরে খাচ্ছে। উন্মুক্ত জলাশয়ে ভেসে বেড়ানো হাসঁগুলি রাজার সম্পদ।

তবে রয়্যাল পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, লন্ডনের আটটি রয়্যাল পার্কের কোনো একটিতেও এ ধরনের ঘটনার প্রমাণ নেই। একই কথা জানিয়েছে প্রাণী সুরক্ষা সংস্থা আরএসপিসিএ। 

তারা বলেছে, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিওটি আসলে ২০১০ সালের একটি টিভি শো থেকে নেওয়া—এটি বর্তমান সময়ের ঘটনা নয়।

ব্রিটেনে সোয়ান এবং বেশিরভাগ বন্য হাঁস ও পাখি “ওয়াইল্ড লাইফ ও কান্ট্রিসাইড আইনের অধীনে সুরক্ষিত। আইন অনুযায়ী, এসব প্রাণী হত্যা বা খাওয়া দন্ডনীয় অপরাধ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন ইস্যুতে জনমতকে উত্তেজিত করার কৌশল হিসেবেই ফারেজ এই মন্তব্য করেছেন। 

তবে যাচাই-বাছাই ছাড়া এই ধরনের অভিযোগ অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে পারে।

ফারেজের মন্তব্যের তীব্র সমালোচনা করে লেবার পার্টির একাধিক এমপি বলেছেন, এটি শুধু বিভ্রান্তি ও ঘৃণা ছড়ানোর প্রচেষ্টা।

রয়্যাল পার্কসে রাজহাঁস খাওয়ার অভিযোগ এখন পর্যন্ত গুজব ছাড়া আর কিছু নয়। সরকারি ও স্বাধীন সংস্থা উভয়েই বলছে যে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি রাজনৈতিক বিতর্ক হিসেবেই রয়ে গেছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?