মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

আন্দোলনে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে সহিংসতা ছড়িয়ে পড়ার পর রাজধানী লেহ-তে কারফিউ জারি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মর্যাদা ফেরত চেয়ে আন্দোলনে নামলে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং একটি পুলিশ গাড়ি পুড়িয়ে ফেলে। এতে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

ঘটনার জন্য পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বেকারত্ব ও হতাশাই তরুণদের উত্তেজনার মূল কারণ। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের রাজ্যের মর্যাদা, সাংস্কৃতিক ও ভূমি-সম্পদের নিয়ন্ত্রণ ফেরানোর দাবিতে আন্দোলন করছেন।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে ভেঙে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তখন থেকেই বৌদ্ধপ্রধান লেহ ও মুসলিম-অধ্যুষিত কারগিল জেলার জনগণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে।

কেন্দ্রীয় সরকার বলছে, তারা নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে সংলাপ চালাচ্ছে এবং এ থেকে অগ্রগতি হয়েছে। তবে কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মহল পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত।

আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের গঠিত কমিটি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার নতুন করে আলোচনায় বসা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?