শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বেআইনি: আদালত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। আদালত বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে।  

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারক অ্যালিসন বারোজ এই রায় দেন। 

রায়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করার সিদ্ধান্ত ছিল বেআইনি। বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন চলমান অনুদানগুলোর অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।

ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ এবং ‘র‌্যাডিক্যাল বামপন্থি’ মতাদর্শের অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করা হয়।

তবে বিচারক বারোজ তার রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে। 

আদালতের এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এর ফলে হার্ভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি লড়াই অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল