রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
আন্তর্জাতিক

ভারতে গ্রেপ্তার পুলিশের এএসপি আরিফুজ্জামানের ১৪ দিনের জেল হেফাজত

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। গতকাল শনিবার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে বিএসএফ। আটক ওই পুলিশ কর্মকর্তার নাম আরিফুজ্জামান।

জানা গেছে, তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের এসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত হয়ে ভারতের বসিরহাটের ভারত-বাংলাদেশ স্বরুপনগর বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিথারী সীমান্তরক্ষী বাহিনী তাঁকে আটক করে স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়। স্বরূপনগর থানা-পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং নিজের জীবন বাঁচাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর আজ রোববার স্বরূপনগর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।

ভারতে গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামিভারতে গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামি আদালতে তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪এ (খ) ধারা এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর হলো—স্বরূপনগর পিএস কেস নং-৫৬৬/২০২৫। মামলার নথি থেকে আটক পুলিশ কর্মকর্তার যে পরিচয় পাওয়া গেছে, তাতে জানা যায় আরিফুজ্জামানের (৪৮) বাড়ি নীলফামারী সদর থানার সাহিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আফসার আলী আহমদ।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট