রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
আন্তর্জাতিক

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান

গত চার বছরে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর তোলো নিউজের।

ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানো।

ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, উপযুক্ত আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা আফগানির মান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন এবং মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা প্রতিরোধ করেছেন।

তিনি বলেন, ‘গত এক বছরে আফগানি মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে, ০.৭৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে, যা আফগানির স্থিতিশীলতার প্রমাণ। আমাদের প্রচেষ্টা হচ্ছে আফগানিকে আরও স্থিতিশীল রাখা এবং বড় ধরনের অস্থিরতা প্রতিরোধ করা।’

নূরী জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে আফগানিস্তান ব্যাংক ২০০টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বৈশ্বিক ব্যাংকিং যোগাযোগ আরও সম্প্রসারণে কাজ করছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সহজে করতে পারেন।

তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত চার বছরের ব্যাংকিং সীমাবদ্ধতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, আফগানির মান সুরক্ষায় বিকল্প আর্থিক রিজার্ভ বা সহায়তার পথ খুঁজে বের করা জরুরি।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট