শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ট্রাম্প : ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর আগের মতো ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার-আ-লাগোয় নিশ্চিন্তে সূর্যস্নান করতে পারবেন না। ছাদে রোদ পোহানো অবস্থায় যে কোনো সময় একটি ছোট ড্রোন তার ওপর বিষ্ফোরিত হতে পারে— এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি।

ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প এমন কিছু করেছেন, যার পরিণতিতে তিনি আর রোদে পেট উঁচিয়ে শুয়ে থাকতে পারবেন না। এমনকি একটি ছোট ড্রোন হয়তো তার নাভিতেই আঘাত হানতে পারে। বিষয়টি একেবারেই সহজ।’

ইরানইন্টারন্যাশনালের প্রতিবেদেন বলা হয়, জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দীর্ঘদিনের উপদেষ্টা। তার এই বক্তব্য এসেছে এমন সময়, যখন ‘ব্লাড প্যাক্ট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে।

ব্লাড প্যাক্ট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে, তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। তারা ঘোষণা দিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে, যার পরিমাণ ১০ কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই চার কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে তারা।

ওয়েবসাইটটির হোমপেজে লেখা রয়েছে, ‘যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবন হুমকির মুখে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনতে যারা সক্ষম হবেন, তাদের জন্য পুরস্কার রয়েছে।’

ইরানের বিপ্লবী গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশ-বিদেশের ইসলামি গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও জনসমাগমস্থলে সমাবেশ করার আহ্বান জানিয়েছে।

ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম ও রাজনৈতিক নেতা ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামি শাস্তির বিধান মোহারেবেহ (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ) প্রয়োগের দাবি তুলেছেন। ইরানি আইন অনুযায়ী, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই থেকে ইরানে তাকে হত্যার দাবিতে জনরোষ অব্যাহত।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, ওই ঘটনার প্রতিশোধ নিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একাধিকবার ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনা করেছে। বর্তমানে নতুন করে অনলাইন হুমকি, তহবিল গঠন, ইসলামি বিধানের প্রয়োগের দাবি এবং রাষ্ট্রীয় ও অর্ধ-রাষ্ট্রীয় সংস্থাগুলোর বক্তব্য পরিস্থিতিকে আবার উত্তপ্ত করে তুলছে।

সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল