শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

ভারতে সেতু ভেঙে নদীতে পড়ল যানবাহন, নিহত ১০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত একটি সেতুটি ভেঙে পড়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে।

এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে নদীতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায়।

ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া বলেন, সামান্য আহত হয়েছেন এমন পাঁচজনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আমরা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। 

জানা গেছে, দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।

আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বলেন, “ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি। এই সেতুটিও ভদোদরা জেলার অন্তর্গত। আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদোদরাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।”

এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো।

কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন, এই সেতু দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে। কেন এত ঘন ঘন এমন ঘটনা ঘটছে? সেতু বিপজ্জনক হলে তা বন্ধ বা মেরামত করতে হবে। সরকারের চরম অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল