শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
আন্তর্জাতিক

ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা, ইসরাইলের ‘ভয়ঙ্কর ষড়যন্ত্র’ ফাঁস

যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা (ষড়যন্ত্র) করেছিল ইসরাইল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল— যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা।

এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস।তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। 

তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা। যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায়।

ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরাইলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়।

উল্লেখ্য, গত ১৩ জুন বিনা উসকানিতেই ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান। যা পরবর্তীতে তেহরান ও তেলআবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষে রূপ নেয়।  এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জবাবে তেহরান ইসরাইলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছে।

দু’সপ্তাহের এ যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে এই সংঘাত থেমে যায়। 

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি