শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
আন্তর্জাতিক

আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে ইরান

যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানে আবারও হামলা চালালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর বৃহস্পতিবার (২৬ জুন) প্রথমবার টেলিভিশনে ভাষণ দেন খামেনি। ওই সময় এমন সতর্কতা দেন তিনি।

৮৬ বছর বয়সী খামেনি বলেছেন, ইরানের ওপর হামলার মূল্য হবে চড়া। তিনি উল্লেখ করেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার পর তারা কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন। যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সামরিক অবকাঠামো।

খামেনি বলেন, “ইরান যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মেরেছে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।”

যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালানোর সাহস দেখায় তাহলে মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালানো হবে— এমনটা জানিয়ে খামেনি বলেন, “বিষয় হলো, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের অ্যাক্সেস রয়েছে। যখন প্রয়োজন হবে ইরান তখনই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এটি ছোট কোনো ঘটনা নয়। এটি বড় ঘটনা। যদি ভবিষ্যতে কোনো হামলা হয় তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে।”

এদিকে গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এর মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল এ সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ইরান যদি আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালাবে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই’।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি