শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে

ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে, এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও।

জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লেগেছে। তা নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী, জেরুজালেমের হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন রুট ১-এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকলকর্মীরা কাজ করছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা।

এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন।

ওই সময় জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি