বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাড়তে শুরু করেছে তেলের দাম। ফলে বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তেলের দাম কম রাখা নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘সবাই, তেলের দাম কমান। আমি নজর রাখছি! আপনারা শত্রুর হাতের খেলনা হচ্ছেন। এটা করবেন না!’

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়ায় ৭৩.০৯ ডলারে। একইভাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ০.৯৫ শতাংশ কমে ৭৬.২৮ ডলারে নেমে আসে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা চালায়। ফলে আশঙ্কা তৈরি হয়েছিল, ইরান প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করলে সরবরাহ বিঘ্নিত হয়ে বাজার আবার অস্থির হয়ে উঠবে।

ট্রাম্প কাকে লক্ষ্য করে কথা বলেছেন, তা স্পষ্ট করেননি; তবে পর্যবেক্ষকদের ধারণা, তার মূল বার্তা মার্কিন তেল উৎপাদকদের উদ্দেশ্য করেই।

সূত্র : সিএনবিসি নিউজ

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি