বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রার্থনার সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আল-জাজিরার।

আত্মঘাতী এ বিস্ফোরণটি ঘটেছে দুইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে। এ সময় চার্চটির ভেতরে লোকজন প্রার্থনা করছিল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে থাকা বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও, সিরিয়ার মন্ত্রণালয় বলছে— হামলাকারী আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর একজন সদস্য। 

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, এখনও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সিরিয়ায় এটি বহু বছরের মধ্যে প্রথম বড়সড় গির্জা হামলা। প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ-এর অন্তর্বর্তী সরকার যখন সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করছে, তখন এ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিগত ১৪ বছরের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর সিরিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। গত বছর ডিসেম্বরে বাশার আল-আসাদ অপসারিত হওয়ার পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

তবে এ হামলা আবারও স্মরণ করিয়ে দিল যে, আইএসের ঘুমিয়ে থাকা সেল এখনো সক্রিয় এবং তারা যেকোনো সময় হামলা চালাতে সক্ষম।

এই সম্পর্কিত আরো

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ