বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ৩৯ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ ই-বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার সেলাঙ্গরের পুলাউ ইন্দাহতের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়।

রোববার (২২ জুন) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সহযোগিতায় অংশ নিয়েছিল। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে মোট ৪২ জনকে যাচাই করা হয়। যার মধ্যে ৩৯ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক। পরে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩১ জন পুরুষ ও বাকিরা নারী।

জাকারিয়া শাবান বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) ধারার অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে। আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের