বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
আন্তর্জাতিক

হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (২২ জুন) ‘কূটনীতির সুযোগ এখনও আছে কি না’— এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।

এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। 

সেইসঙ্গে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

এর পরপরই ইসরাইলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের