বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান।

এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে এক চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক। 

একই সঙ্গে ওই চিঠিতে আইএইএ-র কাছে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোরও দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এর আগে, আইএইএ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।ইরানের সর্বশেষ এ হামলায় ইসরাইলে অন্তত ৮৬ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরাইল।

দৈনিক ইসরাইল হাইয়োম-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেগুলো হাইফা, তেলআবিব ও ইসরাইলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে ১০টি ভিন্ন স্থানে আঘাত করেছে।

চ্যানেল ১৪ নিশ্চিত করেছে, পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে আঘাত করেছে। যার মধ্যে তিনটি হাইফা অঞ্চলে এবং দুটি কেন্দ্রীয় ইসরাইলে পড়েছে। 

চ্যানেল ১২ বলছে, হাইফায় “অস্বাভাবিক এক ঘটনা” ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে।

কেএএন জানিয়েছে, তেলআবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে।

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ৮৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুজনের অবস্থা মাঝারিমানের, ৭৭ জনের অবস্থা ভালো এবং চারজন তীব্র উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া তিনজনের চিকিৎসা মূল্যায়ন চলছে।সূত্র: বিবিসি ও টাইমস অব ইসরাইল

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের