মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক মানুষ। শনিবার আল-তাহলিয়া রাউন্ডআবাউট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার মৃত ও আহতের ভিড়ে উপচে পড়ছে।’

এই হত্যাযজ্ঞ এমন এক সময়ে ঘটল যখন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি ত্রাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে এমন এলাকায়, যা পুরোপুরি ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বহু পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থা এই ধরনের ত্রাণ কেন্দ্রকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘ইসরাইলের যুদ্ধ পরিচালনার পদ্ধতি এবং ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদের প্রয়োগ ফিলিস্তিনিদের ওপর অমানবিক, ভয়াবহ ও মেনে নেওয়া যায় না—এমন ভোগান্তি চাপিয়ে দিচ্ছে।’

গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ।

এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?