মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরাইলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরাইলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর বিবিসির। 

রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে। ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া ‘অর্থহীন’। কেননা, ইসরাইলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রেও ‘হাত রয়েছে’ বলে মনে করেন দেশটির নেতারা।

বাঘাই বলেছেন, ইরান সব সময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইসরাইল সেটি প্রত্যাখ্যান করেছে।

এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলে, সেটি ‘অবশ্যই’ পালন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরে ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরাইল ফের ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায়। তেহরানসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে স্থানীয় সূত্রে 

ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ২২০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে।

রোববারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর গোয়েন্দা প্রধানসহ আরও দুই জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ হামলার যথাযথ জবাব শীঘ্রই দেওয়া হবে। আমাদের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে এবং অভিযান চলমান থাকবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?