মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ২৪

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮-এ পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। এর আগে পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছিল ইসরাইলি চ্যানেল ১২। 

দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের (এমডিএ) বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার থেকে ইরানের হামলায় ইসরাইলে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। 

এর আগে এমডিএর বিবৃতির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার মধ্য ইসরাইলের চারটি স্থানে চালানো ইরানের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ‘৭০ বছরের কাছাকাছি বয়সি দুই নারী, দুই পুরুষ ও আরও এক ব্যক্তি রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন পর্যন্ত এমডিএ ৯২ জন আহতকে হাসপাতালে ভর্তি করেছে’। আহতদের মধ্যে ৩০ বছর বয়সি এক নারী গুরুতর আহত হয়েছেন।

এমডিএ জানিয়েছে, চারটি স্থানের মধ্যে দুটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ইসরাইল রোববার রাতে ইরানের গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর, সোমবার ভোরে ইরান ইসরাইলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উভয় পক্ষই আরও ধ্বংসযজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সোমবার ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানি হামলার জন্য তেহরানের বাসিন্দাদের ‘মূল্য দিতে হবে’।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুকে আমরা ‘জাহান্নাম উপহার’ দেবো। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?