মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ইরানের ওপর ইসরাইলের ‘বর্বর আক্রমণের’ নিন্দা জানাল চীন

ইরানে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চালানো ইসরাইলের আকস্মিক ‘বর্বর আক্রমণের’ তীব্র নিন্দা জানিয়েছে চীন।

রোববার ইরানের ভূখণ্ডে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায় দেশটি। এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ খোলা থাকার পরও এমন হামলাকে বিপজ্জনক পরিস্থিতি বলে অভিহিত করেছে দেশটি।

এই হামলার পর ইরান ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোন কথা বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় তেহরানের বিরুদ্ধে তেল আবিবের ‘বর্বর আক্রমণের’ নিন্দা জানান তিনি।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারার সঙ্গে কথা বলার সময় ওয়াং ই বলেন, ইরানে বল প্রয়োগ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট বিরোধিতা করে চীন। বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজছে।

তিনি জোর দিয়ে বলেন, শক্তি প্রয়োগ স্থায়ী শান্তি আনতে পারে না। একই সঙ্গে ওয়াং ই উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। সেই সঙ্গে জানান, ‘কূটনীতির পথ এখনো শেষ হয়নি। একই সঙ্গে চীন মধ্যপ্রাচ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য বেইজিংয়ের প্রতিশ্রুতির উপর জোর দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলার সময় ওয়াং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর ইসরাইলের লঙ্ঘনের নিন্দা করে।’

তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরাইলি হামলার নিন্দা জানান। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’

উল্লেখ্য, বেইজিং পূর্বে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?