মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

১৭০৫ বন্দিকে ক্ষমা ঘোষণা খামেনির

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ঈদুল আজহা ও ঈদুল গাদির উপলক্ষে ১,৭০৫ জন ইরানি বন্দিকে সাধারণ ক্ষমা প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-এজেইয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বন্দিদের এই সাধারণ ক্ষমা ও সাজা হ্রাস করা হয়।

ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদের ১১ নম্বর ধারার অধীনে সর্বোচ্চ নেতার এই ক্ষমতা রয়েছে। তিনি চাইলে বিচার বিভাগের প্রধানের প্রস্তাবের ভিত্তিতে বন্দিদের সাজা মাফ বা হ্রাস করতে পারেন।

তবে, এই ক্ষমা নির্দিষ্ট কিছু অপরাধের জন্য দণ্ডিতদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার মধ্যে রয়েছে- মাদকদ্রব্যের সশস্ত্র পাচার, অস্ত্র পাচার, অপহরণ, অ্যাসিড হামলা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, ঘুষ, আত্মসাৎ, টাকা জালিয়াতি, অর্থ পাচার, অর্থনীতির ব্যাঘাত, মদ্যপ পানীয় পাচার এবং পণ্যের সংগঠিত চোরাচালানের জন্য দণ্ডিত ব্যক্তিরা রয়েছেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?