মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যচুক্তি হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এটি এখন শুধু  দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তির বিষয়ে জানান। খবর আনাদোলু এজেন্সির। 

পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ। ‘

তিনি লেখেন, ‘চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে’। 

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ‘চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—“যা আমার সবসময়ই ভালো লেগেছে!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘দুই দেশের সম্পর্ক দারুণ!’

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। তার ভাষায়, ‘এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে!’

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে বৈঠকে বসেন মূলত শুল্ক ইস্যুতে আলোচনা করতে।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল। তবে মে মাসে দুই দেশ প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই দণ্ডমূলক শুল্ক ব্যবস্থা আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?