সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ভারতে আবার বাড়ছে করোনা, আক্রান্ত প্রায় ৭ হাজার

ভারতজুড়ে আবার মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৪ জন। এ নিয়ে বর্তমানে ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৫। এই সময়ে দিল্লি, কেরালা ও ঝাড়খন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ও গুজরাটে সংক্রমণ সবচেয়ে দ্রুত হারে বাড়ছে। কেরালায় বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩ এবং গুজরাটে ১ হাজার ১০৯। অন্যদিকে দিল্লি, মহারাষ্ট্র ও কর্ণাটকে সংক্রমণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্টের (NB.১.৮.১, LF.৭ বা JN.১) উপস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫০। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কলকাতায় নতুন করে বড়সড় কোনো সংক্রমণের খবর নেই। তবে বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে মক-ড্রিল সম্পন্ন হয়েছে এবং অক্সিজেনসহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।


রাজ্য স্বাস্থ্যপ্রধান ডা. অনিন্দ্য বিশ্বাস বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। সতর্কতা মেনে চলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কোভিড টেস্ট ও আইসোলেশনের নির্দেশিকা আবার চালু করা হতে পারে।’

করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এনবি.১.৮.১, এলএফ.৭ বা জেএন.১-এর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গ মৃদু। তবে যাদের কোমরবিডিটি (co-morbidity) রয়েছে বা প্রবীণ, তাদের জন্য এই ভাইরাস ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।


সরকারি নির্দেশনা—

মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক নয়, তবে পরামর্শ দেওয়া হচ্ছে।
কোনো উপসর্গ থাকলে অবিলম্বে টেস্ট ও চিকিৎসার জন্য পরামর্শ নেওয়ার আহ্বান।
হাসপাতালগুলোতে কোভিড বেড, অক্সিজেন ও আইসিইউ প্রস্তুত রাখার নির্দেশ।

জনসাধারণের জন্য স্বাস্থ্য পরামর্শ—

ভিড় এড়িয়ে চলুন।
বাস-ট্রেনে মাস্ক ব্যবহার করুন।
যাঁদের ডায়াবেটিস, হাই প্রেশার বা হৃদ্‌রোগ রয়েছে, তাঁরা বিশেষ সতর্ক থাকুন।

কেরালা ও গুজরাটে যেভাবে করোনা আবার মাথাচাড়া দিচ্ছে, তাতে রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বন করতেই হবে। পশ্চিমবঙ্গে আপাতত বড় কোনো আতঙ্ক নেই, তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতা শহর থেকেও নজরদারি জোরদার করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?