সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
আন্তর্জাতিক

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিব ও জেরুজালেমে (আল-কুদস) বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল। 

সংবাদমধ্যমটির দাবি, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে। 

অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে, নতুন এই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত ৪৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এরমধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৬ জন আহত হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে, তারা ইসরাইল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে। যার লক্ষ্য ছিল বেন-গুরিয়ন বিমানবন্দর।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, ‘গাজা ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে’।

ইয়াহিয়া সারি আরও বলেন, ‘আমরা বেন-গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরাইলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব’।

গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে। যাতে ইসরাইলে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা তাদের হামলা বন্ধ করবে না যতক্ষণ না ইসরাইল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করে। 

বর্বর ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। 

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি