সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
আন্তর্জাতিক

ভারতের ‘রাফাল ভূপাতিত’ নিয়ে যা বলল ফ্রান্স

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী।

বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু বলেন, ঘটনার বিস্তারিত এখনো পুরোপুরি নিশ্চিত নয়, অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।

ফোনিক্স টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে লেকর্নু বলেন, ‘রাফালের পারফরম্যান্স নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি। পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছি, যাতে সঠিক তথ্য পাওয়া যায়’।

তিনি আরও জানান, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্স এই যুদ্ধ-অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী।

ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায়, ‘যদি রাফালের ভূপাতিত হওয়ার খবর সত্য হয়, তাহলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ২০ বছরের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা’।

এই প্রতিক্রিয়া মূলত রাফাল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ। সংঘর্ষের প্রকৃত বিবরণ এখনো প্রকাশ পায়নি। তবে বিষয়টি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে।
সূত্র: গ্লোবাল টাইমস

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি