রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
আন্তর্জাতিক

ভারতের বিভিন্ন ব্যক্তি-সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারতের বিভিন্ন ব্যক্তি-সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করায় একাধিক ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত মিশনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। যদিও কতজনের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বা তাদের নাম প্রকাশ করা হয়নি।

ব্রুস বলেন, আমরা অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করতে ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অব্যাহত রাখব। তবে এই ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনকে সহায়তা করেছে, তার বিস্তারিত তিনি জানাননি।

এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের উপর ব্যাপক নিষেধাজ্ঞা এবং দেশে থাকা নথিবিহীন অভিবাসীদের নির্বাসনের প্রচেষ্টার মধ্যে এসেছে।

এছাড়াও, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। এতে বৈধ সময়সীমার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়সীমা লঙ্ঘন করলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত