রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
আন্তর্জাতিক

কারাগার থেকে হত্যা মামলার আসামিসহ ১০ জনের পলায়ন

ভিন্ন ভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১০ জন আসামি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স কারাগার থেকে পালিয়ে গেছে।

গত শুক্রবার (১৬ মে) গভীররাতের এই ঘটনায় কারাগারের কয়েকজন কর্মীর মদদ ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। রয়টার্স এ খবর জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অরলিন্স প্যারিশ জাস্টিস সেন্টার থেকে বন্দিরা রাত ১টার দিকে পালিয়ে যায়। সকালে নিয়মিত গণনার সময় কর্তৃপক্ষ দেখতে পায়, ১৯ থেকে ৪২ বছর বয়সী ১০ বন্দি নিখোঁজ।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামি ছিল। ঘটনার পর আয়োজিত সংবাদসম্মেলনে অরলিন্স প্যারিশের শেরিফ সুজান হাটসন বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামীরা আগে থেকেই কারাগারের স্লাইডিং দরজা নষ্ট করে। পরে তারা টয়লেট ও বেসিন সরিয়ে দেয়াল ভেঙে বের হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামীরা একটি লোডিং ডকের মাধ্যমে পালিয়ে যায় এবং দেয়াল টপকে একটি মহাসড়ক পার হয়।

দুজনকে শুক্রবারই পুনরায় আটক করা গেলেও বাকি আটজনের এখনও হদিশ পাওয়া যায়নি। নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যানি কারকপ্যাটরিক জানিয়েছেন, আসামীরা জেল পালানোর ঘণ্টা দুই পর তাদেরকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ ১০ জন পালিয়ে যাওয়ার পরও পুলিশের কাছে খবর আসতে বিলম্ব হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত