শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ডেপুটি গভর্নর নিয়োগের খবরে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ইরান ইস্যুতে ট্রাম্পের ‘সিদ্ধান্ত ভুল’, দ্য ইকোনমিস্টের সতর্কবার্তা ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩ সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ

ভারতের হায়দরাবাদে ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং আসাদউদ্দিন ওওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম)-এর ডাকে শনিবার (১৯ এপ্রিল) রাতে ওই সমাবেশে হাজার হাজার মনুষ যোগ দেন। 

‘সংবিধান বাঁচাও, ওয়াক্ফ বাঁচাও’ শীর্ষক এই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গমসহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এআইএমআইএমর সদর দপ্তর দারুসসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় ঘরে ঘরে আলো নিভিয়ে ‘বাত্তি গুল’ প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমরা মাথানত করবো না। যারা আমাদের মুছে দিতে চায়, আমরা তাদেরই মুছে দেবো। ‘

তিনি বলেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম, তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

সমাবেশে এআইএমপিএলবির সভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেন, আমরা আদালতের ওপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি, এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে।

তিনি অভিযোগ করেন, এই আইন ওয়াক্ফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে, আইনটি কার্যকর হলে মুসলিমরা নিজেদের জমির ওপরও ‘ভিজিটর’ হয়ে পড়বে। ‘মক্কা মসজিদ থেকে যেকোনো মসজিদকেই ওয়াক্ফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে। কত ভয়ংকর এই আইন!’

এই সম্পর্কিত আরো

ডেপুটি গভর্নর নিয়োগের খবরে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ইরান ইস্যুতে ট্রাম্পের ‘সিদ্ধান্ত ভুল’, দ্য ইকোনমিস্টের সতর্কবার্তা

ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি